এনআরবি কমার্শিয়াল ব্যাংক গত হিসাববছরের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৯ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ।
গতকাল ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, রফিকুল ইসলাম মিয়া আরজু, এ এম সাইদুর রহমান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন।
