ঈদুল আজহা উপলক্ষে আবারও লাখপতি হওয়ার সুযোগ নিয়ে এলো মার্সেল। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭ এর আওতায় মার্সেল পণ্য কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার। থাকছে লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। আবার একটি এসি কিনে আরেকটি এসি সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে।
গত রবিবার রাজধানীতে মার্সেলের করপোরেট অফিসে ‘ঈদের খুশি জমবে বেশি- ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে লাখপতি’ শীর্ষক সুবিধার ডিক্লারেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে জানানো হয়, কোরবানি ঈদ পর্যন্ত সারা দেশে মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে একজন গ্রাহক সর্বোচ্চ এক লাখ টাকা ক্যাশভাউচার পেতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন, আমিন খান ও উদয় হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও শাহজাদা সেলিম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ প্রমুখ।
এদিকে গতকাল প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে অনুষ্ঠিত ‘একটি মার্সেল এসির সাথে পেতে পারেন আরেকটি এসি ১০০ শতাংশ ফ্রি’ শীর্ষক ডিক্লারেশন প্রোগ্রামে জানানো হয়, ক্যাম্পেইন সিজন-৭ এ মার্সেল এসি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা আরেকটি এসি সম্পূর্ণ ফ্রি পেতে পারেন। এছাড়া সব ক্রেতার জন্য রয়েছে ১৫-৫০ শতাংশ নিশ্চিত ক্যাশব্যাক। থাকছে ফ্রি ইন্সটলেশন সুবিধা। এ সুযোগ ৩০ জুন পর্যন্ত। এসি ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলম, অপারেটিভ ডিরেক্টর খোন্দকার শাহরিয়ার মুরশিদ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ।
