লংকাবাংলা ফিন্যান্স গত হিসাব বছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
গতকাল সোমবার ব্যাংকের পর্ষদ সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, গত হিসাব বছর এককভাবে লংকাবাংলা ফিন্যান্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪০ পয়সা।
এ সময় কোম্পানিটি সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ারপ্রতি আয় করেছে ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮৫ পয়সা। এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ২ টাকা ৬৮ পয়সা। আগের বছর এনওসিএফপিএস ছিল ৩ টাকা ৩৬ পয়সা। আগামী ৭ সেপ্টেম্বর লংকাবাংলা ফিন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৬ জুলাই।
