বাগেরহাটে স্বাস্থ্যবিধি মানছে না কেউ

আপডেট : ০৮ জুন ২০২০, ১১:৫৮ পিএম

বাগেরহাটের জনসমাগমস্থলগুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছে না অধিকাংশ মানুষ। সকাল হলেই স্থানীয় হাটবাজার, রাস্তাঘাটে মানুষের জনস্রোত। গা ঘেঁষাঘেঁষি করে চলছে দৈনন্দিন চলাফেরা, কেনাকাটা। অবস্থা দেখলে মনে হবে, সব যেন আগের মতো স্বাভাবিক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও স্থানীয়দের স্বাস্থ্য সচেতন করা যাচ্ছে না। ফলে বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয়দের স্বাস্থ্যবিধি মানতে আবার তাগিদ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

বাগেরহাটের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এম হুমায়ুন কবির বলেন, দুই মাসের বেশি সময়ে বাগেরহাট জেলায় শিশু নারী-পুরুষ মিলিয়ে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ফেরা। এদের মধ্যে আটজন পুরোপুরি সুস্থ হয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, গত মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এই জেলায় বিভিন্নভাবে প্রচার চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত