বর্ণবৈষম্যের শিকার সবাইকে বর্ণবাদের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। ডেইলি মেইলে এক কলামে বর্ণবৈষ্যমের শিকার আর্চার লিখেছেন, ‘আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হলো, আপনার কখনোই এসব ব্যাপার (বর্ণবৈষম্য) বোতলবন্দি করে রাখা উচিত নয়। কারণ, বর্ণবাদ মেনে নেওয়া যায় না।’ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ অর্থাৎ কৃষ্ণাঙ্গদেরও জীবনের মূল্য আছে, সেই আন্দোলন জোরালোভাবে হচ্ছে দেখে খুশি আর্চার। সম্প্রতি আইসিসি আর্চারের ২০১৯ বিশ্বকাপ ফাইনালের একটি ভিডিও পোস্ট করে। পোস্টে লেখা ছিল ‘বৈচিত্র্য ছাড়া ক্রিকেট কিছুই নয়। বৈচিত্র্য ছাড়া আপনি পুরো ছবি দেখতে পাবেন না।’ সেই পোস্টের প্রসঙ্গ টেনে আর্চার বলেন, ‘একটি ছবি আছে যেখানে আমি, জস বাটলার, আদিল রশিদ উদযাপন করছি ২০১৯ বিশ্বকাপের সময়। এটিই যথেষ্ট আমাদের দলকে বোঝানোর জন্য।’ ইন্টারনেট।
×
