চাকরি

আপডেট : ০৯ জুন ২০২০, ০১:১৫ এএম

স্টাইট্রিপস লিমিটেড

পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ : পার্টনার/এজেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ট্র্যাক একিউয়িশন ১০ জন। ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ইন মার্কেটিং, মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ইন মার্কেটিং, ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী অথবা পুরুষ প্রার্থীরা সিভি দিতে পারবেন। বয়স ২৮ থেকে ৩৬-এর মধ্যে। কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান। কাজের ধরন পূর্ণকালীন। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। এ ছাড়া টিএ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, পারফরম্যান্সে বোনাস, ইনস্যুরেন্স, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানটির এই ((www.jagojobs.comইমেইল ঠিকানায় ইমেইল করা যাবে ১৬ জুন ২০২০ পর্যন্ত। এ ছাড়া জাগোজবসডটকমের মাধ্যমে www.jagojobs.com) সিভি দেওয়া যাবে নির্ধারিত তারিখ পর্যন্ত। যোগাযোগ : স্টাইট্রিপস লিমিটেড, বাড়ি নম্বর ১৪, লেন নম্বর ৩, হাউজিং এস্টেট, আম্বরখানা সিলেট। ওয়েব :www.silverglobalfashion.com/

সূত্র : জাগোজবসডটকম

সিলভার লাইন গ্রুপ

পদ ও যোগ্যতা : সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন অ্যান্ড এমটিও)। পদসংখ্যা নির্দিষ্ট নয়। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। সংশ্লিষ্ট কাজে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা সিভি দিতে পারবেন। বয়স ২৬ থেকে ৩৫-এর মধ্যে। কর্মস্থল গাজীপুর। কাজের ধরন পূর্ণকালীন। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। এ ছাড়া অন্যান্য সুবিধা রয়েছে। জাগোজবসডটকমের মাধ্যমে www.jagojobs.com)) সিভি দেওয়া যাবে ১৮ জুন তারিখ পর্যন্ত। যোগাযোগ : সিলভার লাইন গ্রুপ সিলভার টাওয়ার (১৮ তলা), ৫২ গুলশান এভিনিউ, গুলশান-১ ঢাকা। ওয়েব :www.silverglobalfashion.com/

সূত্র : জাগোজবসডটকম

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদ ও যোগ্যতা : ফিল্ড এক্সিকিউটিভ ৮ জন। যেকোনো বিষয়ে ব্যাচেলর পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৮ বছর। শুধু পুরুষ প্রার্থীরা সিভি দিতে পারবেন। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। মাসিক বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষ। এ ছাড়া মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স, টি/এ-সহ অন্যান্য সুবিধা রয়েছে। আপডেট সিভি, পাসপোর্ট সাইজের ছবিসহ জাগোজবসডটকমের মাধ্যেমে www.bdjobs.com)) সিভি দেওয়া যাবে ১৬ জুন, ২০২০ তারিখ পর্যন্ত। যোগাযোগ : এসএমসি এন্ট্রারপ্রাইজ লিমিটেড, এসএমসি টাওয়ার, ৩৩ বনানী সি/এ, ঢাকা। ওয়েব : www.smc-bd.org/   

সূত্র : বিডিজবসডটকম

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত