ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) গতকাল মঙ্গলবার রদবদল করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদসহ ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বিভিন্ন স্থানে। তার মধ্যে হারুনকে দেওয়া হয়েছে তেজগাঁও ডিভিশনে। গতকাল পুলিশ কমিশনার সফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাদের রদবদল করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদারকে ডিসি লালবাগ, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদকে ডিসি তেজগাঁও, লালবাগ বিভাগের ডিসি মুনতাসিরুল ইসলামকে ডিসি লজিস্টিকস, লজিস্টিকস বিভাগের ডিসি মো. জিয়াউল আহসান তালুকদারকে ডিসি পিওএম-পশ্চিম ও পিওএম-পশ্চিম বিভাগের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে ডিসি প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ হিসেবে বদলি করা হয়েছে।
তাছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম), পিওএম অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার মোহা. আবদুল মালেককে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ এবং যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
