ঈদের পর খুব অল্প সময়ে খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল ১১ জুন বৃহস্পতিবার থেকে নগরীর দোকানপাট বন্ধ থাকবে। ফুটপাতে কোনো হকার বসবে না। ইজিবাইকসহ অন্যান্য যান চলাচল সীমিত করা হবে। মানুষের ভিড়, মাস্ক ছাড়া চলাচল বরদাশত করা হবে না।
মাস্ক ব্যবহারের নামে নাক-মুখ উন্মুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজে খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
