সিনেমার গল্প লেখা শেষ, বৃষ্টিও শুরু!

আপডেট : ১০ জুন ২০২০, ১০:৪১ এএম

মঙ্গলবার সারাদিন বেশ গরম পড়েছে, রাতেও ছিল অব্যাহত। তবে শেষ রাতে খানিকটা বৃষ্টি স্বস্তি দেয়। আর ওই সময়ই নতুন সিনেমার জন্য গল্প লেখা শেষ করেন রায়হান রাফি।

আলোচিত সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে বড়পর্দায় ডেবিউ করেন এই নির্মাতা। তিনি জানালেন, অনেক দিন ধরে মাথায় ঘুরপাক খাওয়া একটি গল্প তাকে ঘুমাতে দিচ্ছিল না। সেটাই লিখলেন মঙ্গলবার দিবাগত রাতে।

সঙ্গে জানালেন, গল্পটি নিয়ে শিগগিরই ক্যামেরার পেছনে না দাঁড়ালে ‘পরিপূর্ণ শান্তি পাওয়াটা বোধহয় মুশকিল’ হয়ে যাবে।

বুধবার সকালে এই নির্মাতা ফেইসবুক বিষয়টি এভাবে বর্ণনা করেন, “অনেক দিন ধরেই মাথায় একটা গল্প ঘুরপাক খাচ্ছিলো, গল্পটা আমায় কিছুতেই ঘুমাতে দিচ্ছিলো না!

এক প্রকার বাধ্য হয়েই গল্পটা লিখে ফেললাম, এখন মনে আংশিক শান্তি অনুভূত হচ্ছে, এবার মনে হয় গল্পটা আমার খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে, না হয় পরিপূর্ণ শান্তি পাওয়াটা বোধহয় মুশকিল হয়ে পড়বে! এটাই হয়তো স্বাভাবিক, একজন ফিল্মমেকারের কাছে হয়তো গল্প বলা থেকে প্রিয় জিনিস আর কিছুই হতে পারে না, সেটা অনলাইন প্ল্যাটটফর্মের জন্য হোক বা সিনেমা হল জন্য এটা মেটার করে না, আসলে গল্প বলাটাই ফিল্মমেকারদের কাছে মূখ্য বিষয় …

লেখা শেষ করার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেলো।”

বর্তমানে রায়হান রাফির হাতে আছে তিন সিনেমা- পরাণ, ইত্তেফাক ও স্বপ্নবাজি। সবকটিতে আছে ঢাকার নামি তারকারা। এ ছাড়া সম্প্রতি লকডাউনে তার পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানেকশন’ প্রকাশ হয়েছে। নিজেদের বাড়ি থেকেই অভিনয় করেছেন তাহসান খান ও বিদ্যা সিনহা মিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত