যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং সার্ভিসের আহ্বানের পর হলিউডের বিখ্যাত সিনেমা ‘গন উইথ দ্য উইন্ড’ নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলেছে এইচবিও ম্যাক্স।
বিবিসি জানায়, এইচবিও ম্যাক্স কর্তৃপক্ষ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে এবং সিনেমাটিতে বর্ণবাদকে চিত্রিত করা হয়েছে বলে জানায়।
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পটভূমিকায় মার্গারেট মিশেলের এপিকধর্মী উপন্যাস 'গন উইথ দ্য উইন্ড'কে সিনেমায় রূপ দেন নির্মাতা ভিক্টর ফ্লেমিং।
দাস ব্যবসা ব্যবসা ও বর্ণবাদী উপাদান থাকায় সিনেমাটির সমালোচনা করে থাকেন বোদ্ধারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যাকে কেন্দ্র করে সৃষ্ট বর্ণবাদ বিরোধী বিক্ষোভের সময় আলোচনায় আসে গন উইথ দ্য উইন্ড।
এইচবিও ম্যাক্স জানায়, ঐতিহাসিক বিষয়াদি আলোচনা সাপেক্ষে সিনেমাটি আবারও ফিরিয়ে আনা হবে। তবে সেটি কবে নাগাদ করা হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি তারা।
গন উইথ দ্য উইন্ড ১০টি অস্কার পুরুস্কার জিতেছিল। সিনেমাটিতে অভিনয় করা হ্যাতি ম্যাকডানিল প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী যিনি প্রথমবারের মতো একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছিলেন এবং সেই সম্মাননা জিতেছিলেন।
