সরকারি ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে চুরি করে বিক্রির সময় আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের ওষুধ (২০০ প্যাকেট ক্ল্যাক্সো-৬০ ইনজেকশন ও ৩০ বক্স ক্লন্ট)-সহ ওই ইনস্টিটিউটের ফার্মাসিস্ট নির্মল সরকার এবং স্টোর ইনচার্জ বশিরউদ্দিন আহমেদকে আটক করা হয়। ওই গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, চক্রটি হাসপাতাল থেকে দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ অবৈধভাবে বাইরে পাচার করছিল। দীর্ঘদিন ধরে চক্রটির সন্ধান করা হচ্ছিল।
×
