প্রাইম ব্যাংকের ইসির চেয়ারম্যান জাইম আহমেদ

আপডেট : ১১ জুন ২০২০, ০৫:২৯ এএম

জাইম আহমেদ প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির পর্ষদ সদস্যরা সম্প্রতি অনুষ্ঠিত ৫০০তম সভায় তাকে দুই বছরের জন্য এক্সিকিউটিভ কমিটির (ইসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি গত বছরের ৩ এপ্রিল প্রাইম ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব নেন। ব্যবসায়ী জাইম আহমেদ ম্যানুফ্যাকচারিং, কমোডিটি ট্রেডিং, মেটাল স্ক্র্যাপ খাতসহ দেশে ও বিদেশে আরও অনেক ব্যবসা পরিচালনা করছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত