চট্টগ্রামে আরও ১০৮ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১১ জুন ২০২০, ০৮:২৪ এএম

চট্টগ্রাম জেলায় আরও ১০৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬০ জন নগরীর এবং উপজেলার ৪৮ জন।

বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ফৌজদারহাটের বিআইটিআইডি, চমেক ও সিভাসু ল্যাবে ৩৬৫ টি নমুনা করে ১০৮ জনের করোনা পজিটিভ এসেছে।

তিনি জানান, বুধবার বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৪৩টি। এতে করোনাভাইরাস পজিটিভ মিলেছে ১৫ জনের। আক্রান্ত হওয়া ১৫ জনই নগরী বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে পজিটিভ মিলেছে নগরীর ৩৮ জনের।

অপরদিকে, সিভাসু ল্যাবে বুধবার পরীক্ষা ১৫০টি নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর সাতজন এবং বিভিন্ন উপজেলার ৪৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

বুধবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট চার হাজার ৩৯১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত