তথ্যপ্রযুক্তি বিভাগ পেল ১৪১৫ কোটি টাকা

আপডেট : ১১ জুন ২০২০, ০৫:২০ পিএম

ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ২০২০-২১ অর্থবছরে বাজেটে এক হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল এক হাজার ৯৩০ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ১৯২ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আয় ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৩ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব প্রাপ্তি থেকে আয় ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: মোবাইল রিচার্জে ১০০ টাকায় ২৫ টাকা নেবে সরকার

এনবিআর নিয়ন্ত্রিত কর ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। অনুদান ব্যতীত ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। ঘাটতি জিডিপির ৬ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে এই ঘাটতি ৫ শতাংশ।

বাজেট বক্তৃতায় বলা হয়, ঘাটতি অর্থায়নে ৮০ হাজার ১৭ কোটি টাকা আসবে বৈদেশিক অনুদান থেকে। অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা। সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক–বহির্ভূত খাত থেকে নেওয়া হবে ২৫ হাজার কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত