বাড়ছে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন ফি

আপডেট : ১১ জুন ২০২০, ০৭:২০ পিএম

নতুন বাজেটে ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনে অগ্রিম আয়কর বাড়ানো হচ্ছে। এতে গাড়ি রেজিস্ট্রেশনের খরচ বেড়ে যাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান।

 
বর্তমান প্রাইভেট কার মালিকদের সিসি হিসেবে গাড়ি রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশনের সময় অগ্রিম আয়কর দিতে হয়। যেমন, ৩০০০ থেকে ৩৫০০ সিসি বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ১ লাখ ২৫ হাজার টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৩০ হাজার টাকা, ১৫০০ সিসির কম ক্ষমতাসম্পন্ন গাড়ির অগ্রিম কর ১৫ হাজার টাকা ধার্য আছে। মাইক্রোবাসের জন্য ৩০ হাজার টাকা অগ্রিম আয়কর ধার্য করা হচ্ছে। এবং মাইক্রোবাসের জন্য ২০ হাজার টাকা আয়কর দিতে হয়।

তবে আগামী অর্থবছরের বাজেটে সব ধরনের গাড়ির অগ্রিম কর বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে ৩৫০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ২ লাখ টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ১ লাখ ২৫ হাজার টাকা, ২০০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ১৫০০ সিসির কম ক্ষমতাসম্পন্ন গাড়ির জন্য ২৫ হাজার। এবং মাইক্রোবাসের জন্য ৩০ হাজার টাকা অগ্রিম আয়কর ধার্য করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত