কৃত্রিম অক্সিজেন গ্রহণের মাত্রা কমেছে জাফরুল্লাহর

আপডেট : ১২ জুন ২০২০, ০৩:২৭ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণের মাত্রা কমেছে। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন বলে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদকে উদ্ধৃত করে ফরহাদ বলেন, তার নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত অ্যান্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিওথেরাপি চলছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

জাফরুল্লাহ চৌধুরী বাসায় ফিরেছেন বলে কিছু গণমাধ্যমে যে সংবাদ এসেছে তা সঠিক নয় বলেও জানান মো. ফরহাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত