পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২০, ০৬:৩৫ এএম

পঞ্চগড়ে নালার পানিতে ডুবে তাবাসসুম জাহান মীম (৭) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভা-ারুগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া মীম ওই এলাকার মকছেদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে মীম বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নালায় তারা মীমকে ভেসে থাকতে দেখেন। মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের ধারণা খেলার একপর্যায়ে নালায় পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত