বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যানের বরখাস্ত স্থগিত!

আপডেট : ১৪ জুন ২০২০, ০৫:৩২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভূইয়ার সাময়িক বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। তার করা ভিসি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক এম এনায়েতুর রহিম গত ১ জুন এই স্থগিতাদেশ দেন। এদিকে স্থানীয় সরকার বিভাগকে দেওয়া ব্যাখায় জামাল উদ্দিন তার বিরুদ্ধে আনা- প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জামাল উদ্দিন ভূইয়াকে গত ২৮ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। উচ্চ আদালত তার বরখাস্তের আদেশ স্থগিত করার পর ৮ জুন তিনি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের কাছে কারণ দর্শাও নোটিসের জবাব দাখিল করেন। এতে তার বিরুদ্ধে আনীত প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নগদ ২৫০০ টাকা সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত