৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট : ১৪ জুন ২০২০, ০৫:৪১ এএম

ব্রাহ্মণবাড়িয়া সদরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার জামতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, জামতলীর একটি ভাড়াবাসায় বড় বোনের সঙ্গে বসবাস করে আসছে ওই শিশু। বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী অটোরিকশাচালক ওই কিশোর শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকারে তার বোন এগিয়ে এলে পালিয়ে যায় ওই কিশোর। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে একটি মামলা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত