নারায়ণগঞ্জে বিগত ২৪ ঘণ্টায় নতুন ৯৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় শনাক্ত ৪ হাজার ছাড়াল। এখন পর্যন্ত মারা গেছেন ৯৪ জন। গতকাল শনিবার জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এসব তথ্য জানান। তিনি আরও জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৪ রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। আর মৃত ৯৪ জনের মধ্যে আড়াইহাজার উপজেলায় ৩ জন, বন্দরে ৩ জন, সিটি এলাকায় ৫৪ জন, রূপগঞ্জে ২ জন, সদরে ২০ জন ও সোনারগাঁয় ১২ জন।
×
