করোনায় মৃত্যু

দুজনের পরিবারকে অনুদান ডিএমপি কমিশনারের

আপডেট : ১৪ জুন ২০২০, ০৫:৪৩ এএম

করোনায় মৃত্যু হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক পুলিশ সদস্য ও এক অফিস সহকারীর পরিবারপ্রতি ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা অনুদান দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)। গতকাল শনিবার ডিএমপি কমিশনারের পক্ষ থেকে মিরপুর বিভাগের অফিস সহকারী নিরোদ চন্দ্র মন্ডলের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। অপরদিকে ডিএমপি কমিশনারের পক্ষে রমনা বিভাগের কনস্টেবল মো. আলমগীর হোসেনের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত