২০২০-২১ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল এক বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রীর বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবকে স্বাগত জানিয়ে চলতি অর্থবছর থেকেই সামাজিক নিরাপত্তা খাতের এই ভাতা বাধ্যতামূলকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বিতরণের প্রস্তাব দিয়েছে আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। এ ক্ষেত্রে সরকারি কোম্পানি হিসেবে ‘নগদ’ সরকারকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে। নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, সামাজিক নিরাপত্তা খাতের অনুদান এমএফএসের মাধ্যমে বিতরণ হলে তা আর্থিক খাতের ডিজিটাইজেশন নিশ্চিত করবে। এছাড়া আর্থসামাজিক খাতেও বড় অবদান রাখতে পারে সরকারের এই সিদ্ধান্ত।
×
