ভিন্ন স্বাদে মুগ ডালের পায়েস

আপডেট : ১৪ জুন ২০২০, ০৯:৪২ এএম

ভিন্ন স্বাদে মুগ ডাল দিয়ে বাড়িতে রান্না করতে পারেন মজাদার পায়েস।

উপকরণ: মুগ ডাল (১০০ গ্রাম), গুঁড় (১০০ গ্রাম), কনডেন্সড মিল্ক (১ কাপ), নারকেল কুরো (১ কাপ), ঘি (১ চা-চামচ), এলাচি গুঁড়া (১ চা-চামচ), পানি (১ কাপ)।

প্রণালি: মুগ ডাল সামান্য শুকনো প্যানে সেঁকুন। ডাল ধুয়ে এক কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন।

একটা প্যানে গুঁড় ২ টেবল চামচ পানিতে গুলে নিন। মুগ ডাল সেদ্ধ হয়ে গেলে গুঁড়, এলাচি গুঁড়া, ঘি, কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে মেশাতে হবে। নারকেল কোরা দিন। মুগ ডাল পায়েস তৈরি।

চাইলে সামান্য জাফরান গুঁড়া ছড়িয়ে ঠান্ডা বা গরম পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত