স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব মো. আবদুল মান্নানের সহধর্মিণী কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু হয় তার।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব (পিএস) খন্দকার জাকির জানান, সচিব আবদুল মান্নানের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হওয়ার পর প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয় কামরুন নাহারকে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিএমএইচে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
