আইসিইউ খুঁজতে খুঁজতেই আ.লীগ নেতার মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২০, ০৬:১৫ এএম

বিভিন্ন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সেবা পেতে চার দিন ধরে চেষ্টা করে না পেয়ে অবশেষে মারা গেছেন কভিড-১৯ উপসর্গে ভোগা এক আবাসন ব্যবসায়ী। তার নাম ইঞ্জিনিয়ার শাহ আলম (৪৬)। তিনি বাস্তু প্রকৌশল নামের এক কোম্পানির স্বত্বাধিকারী। এছাড়া তিনি সীতাকুন্ড উপজেলার পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। গত শনিবার রাত ১১টায় চট্টগ্রামের জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার থেকে জ¦র ও কাশিতে ভুগছিলেন শাহ আলম। এরপর গত বুধবার তার শ্বাসকষ্ট দেখা দেয়। সেদিন রাতে তাকে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ভর্তি করা হয়। পরদিন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু যোগাযোগ করলে সরকারি কোনো হাসপাতালে আইসিইউ খালি নাই বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত