দর্শকহীন আইপিএল মানে অতিথি ছাড়া বিয়ে: ইরফান

আপডেট : ১৫ জুন ২০২০, ০৪:০৪ পিএম

দর্শকহীন স্টেডিয়ামে আইপিএল হলে সেটি অতিথিদের অনুপস্থিতিতে বিয়ের মতো অনুভূতি হবে বলে মন্তব্য করেছেন ইরফান পাঠান।

টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে পাঠান বলেন, ‘অতিথি ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। আইপিএলেও আমাদের কাছে একই অনুভূতি হবে।’

কিছু লোক যে আবার কোর্টে গিয়ে বিয়ে করেন, সেটি স্মরণ করে পাঠানের মন্তব্য, ‘অতিথি ছাড়া অবশ্য বিয়ে হয়। কেউ কেউ কোর্ট ম্যারেজ বেছে নেন।’

সম্প্রতি ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করা পাঠান বলেন, ‘দর্শক না থাকলে মজাটাই আসে না। কিন্তু এখন কিছু করার নেই।’

আইপিএলের ১৩তম আসর মাঠে গড়ানোর কথা ছিল গত ২৯ মার্চ। তবে করোনার প্রাদুর্ভাবে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এখন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি চেষ্টা করছেন দর্শকহীন মাঠে আসরটি আয়োজনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত