জেনারেল হাসপাতাল

অক্সিজেন সরবরাহের প্ল্যান্ট স্থাপন করবে এস আলম গ্রুপ

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:০১ এএম

করোনা রোগী চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট বসাচ্ছে এস আলম গ্রুপ। মেডি ট্রেড নামে একটি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে এস আলম গ্রুপ।

কভিড রোগীর জন্য নির্ধারিত জেনারেল হাসপাতালটি চট্টগ্রামের সবচেয়ে বড় হাসপাতাল। এই হাসপাতালের দেড়শ বেডে এবং ১০টি আইসিইউ শয্যায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে রোগীদের জন্য নেই  কোনো কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। রোগীদের বোতলজাত অক্সিজেন দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন বলেন, জেনারেল হাসপাতালের সঙ্গে কথা হয়েছে। আমাদের চেয়ারম্যানের উদ্যোগে এই অক্সিজেন প্ল্যান্ট করে দেওয়া হচ্ছে। আমরা একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছি। আমাদের ৮৫ লাখ টাকার মতো খরচ হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১০-১৫ দিনের মধ্যে আমাদের প্ল্যান্ট বুঝিয়ে দেবে। এতে করে শ্বাসকষ্টসহ জটিল রোগীরা আগের চেয়ে ভালো অক্সিজেন সুবিধা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত