সার্ক সিসিআইর সহসভাপতি শেখ ফজলে ফাহিম

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:৪৮ এএম

সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সহসভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে ফাহিম। আগামী ২০২০-২১ মেয়াদের জন্য সার্ক সিসিআই ন্যাশনাল মেম্বার বডি এই মনোনয়ন দিয়েছে।

ফাহিম বর্তমানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত। এর আগে তিনি দুই মেয়াদে সার্ক সিসিআইর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি জাতীয় চেম্বার সংগঠনের প্রতিনিধিত্ব করারও অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া বর্তমানে তিনি ডি-৮ চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সদস্য, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য, সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্সের অ্যাডভাইজরি বোর্র্ডের সদস্য। এ ছাড়া দেশি-বিদেশি সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত