‘মনোসেবা’র মোবাইল অ্যাপ এখন গুগল প্লে স্টোরে

আপডেট : ১৬ জুন ২০২০, ০৪:৪২ পিএম

দেশে অনলাইনভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবাদানকারী অলাভজনক বেসরকারী প্রতিষ্ঠান মনোসেবার মোবাইল অ্যাপ এখন গুগল প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে।

মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মরত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ১০ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে।

মনোসেবার রয়েছে দেশের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিশাল অনলাইন ডেটাবেইস।

সম্প্রতি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটিডি) আয়োজিত কল ফর নেশন হ্যাকাথনে অ্যাক্ট কভিড-১৯ প্রতিযোগিতায় এক হাজার ৮৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে সংকট মোকাবেলায় উদ্ভাবনী বা সৃষ্টিশীলতার বিচারে তৃতীয় শীর্ষস্থানে উঠে আসে মনোসেবা

গত ২০১৯ সালের মে মাসে 'মনোসেবা' আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এই অনলাইন প্ল্যাটফর্মটির মূল উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী জেসমিন আক্তার। যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে দ্য শিকাগো স্কুল অফ প্রফেশনাল সাইকোলজি বিভাগে পিএইচডি গবেষক হিসেবে কর্মরত আছেন।

তিনি বলেন, মনোসেবার ফোন আর অনলাইন কাউনন্সেলিং ফ্রি। মনসেবার রয়েছে নিজস্ব ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ। যেখানে গ্রাহক ২৪ ঘণ্টা যেকোনো সময় অনলাইনে সেবা নিতে পারবে। তাছাড়া লোকাল কমিউনিটিতে ওয়র্কশপেরও আয়োজন করে থাকে মনোসেবা। মনোসেবার ওয়েবসাইটে গ্রাহক নিজেই তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন সেলফ-অ্যাসেসমেন্ট পরিমাপকের মাধ্যমে। অদূর ভবিষ্যতে বাচ্চাদের জন্য একটি স্পেশাল স্কুল করার স্বপ্ন দেখি।

অ্যাক্ট কভিড-১৯ প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণই ছিল সবচেয়ে বড় বিষয়। তবে পুরস্কার বা স্বীকৃতি কাজের গতিকে আরো বৃদ্ধি করবে।

মনোসেবার সফলার স্বীকৃতির জন্য তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নিজের টিম মেম্বারসহ সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেসমিন আক্তার।

মনোসেবা অ্যাপ ডাউনলোড করতে আপনার অ্যন্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে কিংবা ক্লিক করতে হবে এই লিংকে: shorturl.at/chrJT।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত