এবার ভাবির আত্মহত্যা

আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:৫৫ এএম

মাত্র এক দিন আগে ৩৪ বছর বয়সী বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে হারিয়েছে তার পরিবার। ছোট ছেলের শোকে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন বাবা। সে মৃত্যুর রেশ না কাটতেই সে বাড়িতে আরেকটি মৃত্যুর ঘটনা ঘটলো। এবার দেবরের মৃত্যুশোক সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন সুশান্তের ভাবি। গত রবিবার দুপুরে টিভির পর্দা থেকেই পরিবার জানতে পারে সুশান্তের আত্মহত্যার খবর। এরপরই যেন শোক নেমে আসে সুশান্তের আদি বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। সেখানেই কেটেছে তার শৈশব। সেই বাড়িতেই থাকতেন তার বড় ভাই ও ভাবি সুধা দেবী। মুম্বাইয়ে সুশান্তের শেষকৃত্যের সময় মৃত্যু হয়েছে তার ভাবির। প্রিয় দেবরের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। সুশান্তের আত্মহত্যার খবর পৌঁছনোর পর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি।

এদিকে সুশান্তের মৃত্যু নিয়ে উঠে আসছে নানা প্রশ্ন। এসবের মাঝেই সামনে এসেছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন তথ্য। প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের অবনতিই কি সুশান্তের মানসিকভাবে ভেঙে পড়ার কারণ? উঠে আসছে এমন প্রশ্ন। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, লকডাউনের মধ্যেও সুশান্তের সঙ্গেই থাকছিলেন রিয়া। তবে কয়েক দিন আগেই নাকি রিয়া বাড়ি চলে গিয়েছিলেন। পরে ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য রিয়াকে ফোনও করেন সুশান্ত, তবে তিনি ফোন তোলেননি। পরদিন সকালেই তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সুশান্ত গত ৬ মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি মনোবিদের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন। সুশান্তের বন্ধু মহেশ শেঠির দাবি, বেশ কিছু দিন ধরে অভিনেতা নাকি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। সেটাও কি রিয়ার কারণে? উঠছে প্রশ্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত