ত্রাণের কার্ড আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

আপডেট : ১৮ জুন ২০২০, ০৫:৫১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাণের কার্ড আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর ভাষ্য, এ ঘটনায় গতকাল বুধবার সকালে মজিবুর নামে স্থানীয় এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে গত সোমবার রাতে উপজেলার রসুলপরে তিনি ধর্ষণের শিকার হন বলে জানান ওই গৃহবধূ।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ আরও জানান, বেশ কিছুদিন ধরেই তাকে ত্রাণের কার্ড করে দেওয়ার কথা বলে আসছিলেন যুবলীগ কর্মী মজিবুর। গত সোমবার রাতে কার্ড নিতে ওই গৃহবধূকে মোবাইলে রসুলপুরে তার বাড়িতে ডেকে নেন মজিবুর। পরে কার্ড আনতে ওই গৃহবধূ মজিবুরের বাড়িতে গেলে তাকে ঘরে আটকে রেখে ধর্ষণ করে সে।

এদিকে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন দেশ রূপান্তরকে বলেন, মজিবুর যুবলীগের কেউ নয়। উপজেলা ও তারাব পৌর যুবলীগের কমিটিতে মজিবুর নামে কারও নাম নেই।  রূপগঞ্জ  থানার ওসি মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা করেন। মজিবুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।          

×
সর্বশেষ সর্বাধিক পঠিত