বিকেল ৪টার পর দোকান খোলা রাখায় জরিমানা

আপডেট : ১৮ জুন ২০২০, ০৬:২০ এএম

সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪টার পর দোকান খোলা রাখায় পাঁচটি দোকান এবং একটি ফার্মেসিকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় এ জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা এবং সহায়তা করে রমনা থানা পুলিশ।

মাহনাজ হোসেন ফারিবা দেশ রূপান্তরকে বলেন, একটি ফার্মেসিতে সার্জিক্যাল মাস্কের বক্স পাওয়া যায়, যার প্যাকেটের ওপর কোনো এমআরপি, আমদানিকারকের স্টিকার, ব্যাচ নম্বর ও এমএফজি ছিল না। এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ড প্রদান করা হয় ও ১৬ বক্স সার্জিক্যাল মাস্ক জব্দ করা হয়। এ ছাড়া ৫টি দোকান বিকেল ৪টার পর খোলা রাখায় মোট ৬টি মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত