স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ,
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
পদ ও যোগ্যতা : সহকারী প্রশিক্ষক ১০ জন। নার্সিং বিষয়ে ডিপ্লোমা অথবা এফডাব্লিউভি (ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর) বিষয়ে প্রশিক্ষণ বা ডিপ্লোমা। বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধনপ্রাপ্ত। নার্সিং এর কাজে ৪ বছর অথবা পরিবার কল্যাণ পরিদর্শিকার কাজে ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ১ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতন স্কেল ১১০০০-২৬৫৯০ টাকা। সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ২ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন। ২য় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম ৯৩০০-২২৪৯০ টাকা। কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন। ২য় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং ব্যবহারিক পরীক্ষায় প্রয়োজনীয় টাইপিং এবং সাঁটলিপির যোগ্যতা থাকতে হবে। বেতনক্রম ৯৩০০-২২৪৯০ টাকা। ১০ জুন তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://niport3.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৩০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), ১৩/১ শেখ সাহেব বাজার রোড, আজিমপুর, ঢাকা। ওয়েব : www.niport.gov.bd
সূত্র : কালের কণ্ঠ, ৯ জুন, পৃষ্ঠা ১১
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়
পদ ও যোগ্যতা : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পদার্থ বিজ্ঞানের প্রভাষক (নন কারিগরি) ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে রসায়ন প্রভাষক (নন কারিগরি) ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ১ জুন ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। টেলিটকের www.bpsc.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (www.bpsc.gov.bd) ) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ২৬ জুলাই ২০২০ সন্ধ্যা ৬টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ জুন, পৃষ্ঠা ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন
