কম্পিউটার সামগ্রীতে ভ্যাট অব্যাহতি শুল্ক ছাড়

আপডেট : ১৮ জুন ২০২০, ০৭:১৬ এএম

কম্পিউটার ও কম্পিউটার সংশ্লিষ্ট সামগ্রীর কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় ও মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি সুবিধা বহাল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আর এ আদেশ ১১ জুন থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর ওপর আরোপিত আমদানি শুল্ক যে পরিমাণে মূল্যভিত্তিক ৫ শতাংশের অতিরিক্ত হয়, সেই পরিমাণ এবং সমুদয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক যদি থাকে তাহলে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আমদানিকারককে যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট আমদানিকারককে ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর অধীনে কম্পøাইন্ট আমদানিকারক হিসেবে মূসক নিবন্ধিত হতে হবে এবং নিয়মিত দাখিলপত্র (রিটার্ন) দাখিল করে এমন আমদানিকারক হতে হবে। এ প্রজ্ঞাপনের আওতায় পণ্য আমদানি ও খালাসের লক্ষ্যে প্রতিষ্ঠানটির হালনাগাদ নবায়নকৃত শিল্পভোক্তা আইআরসি রয়েছে এবং ১৩ ডিজিট মূসক নিবন্ধিত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বিবেচ্য বিল অব এন্ট্রি দাখিলে অব্যবহিত পূর্ববর্তী ১২ মাসের অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয়সংখ্যক দাখিলপত্র রিটার্ন দাখিল করেছে, যা কাস্টমস কম্পিউটার সিস্টেমে ইলেকট্রনিক তথ্য প্রদর্শিত থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত