নিরপেক্ষ ভেন্যুকে না বার্সার

আপডেট : ২০ জুন ২০২০, ০৭:০৯ এএম

চ্যাম্পিয়নস লিগে শেষ ১৬’র প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েছিল নাপোলি। দর্শকে ঠাসা হোম স্টেডিয়ামে সেদিন বার্সাকে ১-১ গোলে রুখে দেয় নেপলসের দলটি। এখন ফিরতি লেগের পালা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পরিবেশবান্ধব মাঠে খেলার ব্যবস্থা করতে চায় উয়েফা। তার মানে লিগের বাকি ম্যাচগুলো হবে নির্দিষ্ট ভেন্যুতে। কিন্তু এতে বেঁকে বসেছে বার্সা। তাদের দাবি, শেষ ১৬তে নাপোলি যে সুবিধা পেয়েছে তাদেরও সেই সুবিধা পাওয়া উচিত। মানে নিরপেক্ষ ভেন্যুতে নয়, হোম মাঠেই দ্বিতীয় লেগ খেলতে চায় বার্সেলোনা।

দুই দলের শেষ ১৬’র ফিরতি লেগের ম্যাচের জন্য পর্তুগালের লিসবন স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এই মাঠে নিজেদের হোম ম্যাচ খেলতে নারাজ বার্সা। কোচ কিকে সেতিয়েন মনে করেন, উয়েফার উচিত বার্সেলোনাকে ফিরতি লেগের ম্যাচটি লিসবনের নিরপেক্ষ ভেন্যুর বদলে ন্যু ক্যাম্পে খেলার সুযোগ দেওয়া। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত