পিসি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো তাইওয়ানে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স ২০১৯’ প্রদর্শনীতে জানিয়েছিল, তারা ফাইভ-জি ল্যাপটপ নিয়ে কাজ করছে। তৈরি শেষ হলে ল্যাপটপটি এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া ‘কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস ২০২০’ প্রদর্শনীতে উন্মোচন করেছে লেনেভো। বিশ্বের প্রথম এই ফাইভ-জি ল্যাপটপটির নাম দেওয়া হয়েছে ‘ইয়োগা ফাইভ-জি’।
এই নতুন ল্যাপটপে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮পী ৫এ চিপসেট রয়েছে। এ ছাড়া আছে ইনবিল্ট উইন্ডোজ ১০ প্রো। রয়েছে ল্যাপটপে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ১৪ ইঞ্চি স্ক্রিনসহ ল্যাপটপটির স্ক্রিন কোয়ালিটি ফুল এইচডি। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬ : ৯। ইন্টেলের প্রসেসরের পরিবর্তে এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিক্স প্রসেসর, যেখানে বিল্ট-ইন রয়েছে কোয়ালকমের এক্স৫৫ ফাইভ-জি মডেম। এটি ৬ গিগাহার্টজ ফাইভ-জি নেটওয়ার্কের পাশাপাশি এলটিই নেটওয়ার্ক সাপোর্ট করবে। লেনেভো জানিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ল্যাপটপ প্রসেসরচালিত বিশ্বের প্রথম ফাইভ-জি কম্পিউটার ‘ইয়োগা ফাইভ-জি’।
ল্যাপটপে আরও আছে এইচডি ক্যামেরা সাপোর্টের সঙ্গে ফেসিয়াল রেকগনিশন সাপোর্ট। অর্থাৎ নিজের ফেস আইডি তৈরি করে ল্যাপটপ খোলা যাবে। এ ছাড়া আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ল্যাপটপে কানেকটিভিটির জন্য রয়েছে ব্লুটুথ, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, সিম সøট, ইউএফএস ৩.০ হেডফোন জ্যাক। নতুন লেনোভো ফ্লেক্স ফাইভ-জি ল্যাপটপে রয়েছে একটি ৬০ডযৎ ব্যাটারি, যা ২৪ ঘণ্টার লোকাল ভিডিও প্লেব্যাক সাপোর্ট দেবে। লেনোভোর এই নতুন ল্যাপটপ ফ্লেক্স ফাইভ-জির দাম রাখা হয়েছে ১,৩৯৯ মার্কিন ডলার।
