চৌদ্দগ্রামে করোনা শনাক্ত হলো ২০০ জনের

আপডেট : ২০ জুন ২০২০, ০৭:১৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ১২ জনসহ উপজেলায় করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৬৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।

শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান।

আক্রান্তদের মধ্যে পৌরসভার ২ জন, মুন্সীরহাটের ১, কাশিনগরের ১, কালিকাপুরের ১, উজিরপুরের ১, চিওড়ার ১ জন এবং ঠিকানা বিহীন (চৌদ্দগ্রাম, কুমিল্লা লিখা) ৫ জন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সংগ্রহকৃত নমুনার ২০ জুন ৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। তারমধ্যে ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

এ পর্যন্ত ১০৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৯৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০০ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৬৫ জন ও মারা গেছে ৩ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত