অর্থমন্ত্রীর ছোট ভাইও করোনায় আক্রান্ত

আপডেট : ২১ জুন ২০২০, ০৬:৩০ এএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার করোনাভাইরাসজনতি কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী শামীমা সারওয়ার ও গৃহকর্মীও করোনায় সংক্রমিত বলে নমুনা পরীক্ষার প্রতিবেদনে এসেছে। 

গোলাম সারওয়ার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। তিনি পরিবার নিয়ে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে তাদের কারও শরীরে কোনো করোনার উপসর্গ নেই।

এর আগে গত ১৫ জুন অর্থমন্ত্রীর বড় ভাই ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ করোনায় আক্রান্ত হন। তিনি কুমিল্লা শহরের ঝাউতলায় বাসায় আইসোলেশনে রয়েছেন। আর গত ১৪ জুন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যানের গাড়িচালক আবদুর রাজ্জাক করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত