ইন্টারনেট খরচে সাশ্রয়

আপডেট : ২১ জুন ২০২০, ০৭:৪৭ এএম

ইন্টারনেট খরচ বাড়ছে। এ সময় ডেটা বাঁচানোর কৌশল জানা থাকলে আর্থিকভাবে কিছুটা লাভবান হওয়া যাবে। ফেইসবুক, ইউটিউবের মতো অ্যাপও চালাতে পারবেন নির্বিঘ্নে।

ওয়াইফাই : যারা নিয়মিত ভিডিও দেখেন তারা খরচ বাঁচাতে মোবাইল ডেটার পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করবেন। স্পটিফাই, নেটফ্লিক্স কিংবা ইউটিউব ফোনে (বিশেষ করে অ্যান্ড্রয়েড) না দেখে কম্পিউটার, ল্যাপটপে দেখলে ডেটা বাঁচবে।

ডেটা লিমিটিং : নির্দিষ্ট অ্যাপের ক্ষেত্রে ডেটা অ্যাকসেস সীমাবদ্ধ করে দিতে পারেন। তাতে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সচল থাকলেও ডেটা কাটবে না। এটি করতে হলে অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংস অ্যাপে যান। ‘Apps’-এ ক্লিক করুন। যে অ্যাপের ডেটা লিমিট করতে চান, সেটাতে ক্লিক করুন। এবার ‘Mobile data’ অপশনে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ড ডেটা চালু থাকলে ‘Allwo background data usageÕ ’ সাদা এবং সবুজ দেখাবে। বন্ধ থাকলে শুধু সাদা থাকবে।

অ্যান্ড্রয়েডে ডেটা লিমিট : আরও একটু শক্ত পদক্ষেপ নিতে অ্যান্ড্রয়েড ডিভাইসের ডেটা লিমিট করে দিতে পারেন। এটিও সেটিংসে গিয়ে করতে হবে। সেটিংস অ্যাপ ওপেন করুন। ‘Data usage’-এ ট্যাপ করুন। ‘Connections-এ ট্যাপ করুন। ‘Mobile data usage-এ ট্যাপ করুন। ডানদিকের ওপরের কোনায় গিয়ার আইকনে ক্লিক করুন। এখানে আপনি ‘ডেটা ওয়ার্নিং’ সেট করতে পারবেন। ডেটা শেষ হয়ে গেলে সতর্কবার্তা পাবেন। পাশাপাশি লিমিট ঠিক করতে পারবেন। অর্থাৎ আপনার নির্ধারণ করে দেওয়া ডেটা শেষ হয়ে গেলে ডিভাইসে নেট অফ হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত