লিভারপুলকে আটকে দিল এভারটন

আপডেট : ২২ জুন ২০২০, ০২:৫১ এএম

করোনা ধাক্কা সামলে ফের শুরু হওয়া প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ধাক্কা খেল লিভারপুল। শিরোপার খুব কাছে থাকা দলটাকে রুখে দিল এভারটন।

রবিবার গুডিসন পার্কে গোলশূন্য ড্র হয় মার্সিসাইড ডার্বি ম্যাচটি। এবারের মৌসুমে লিগে এটি মাত্র দ্বিতীয় ড্র ইয়ুর্গেন ক্লপের দলের। অবশ্য ড্র করলেও শিরোপার জন্য আর মাত্র ৫ পয়েন্ট চাই লিভারপুলের।

তবে বুধবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও শিরোপা উৎসবের সুযোগ পেতে পারে লিভারপুল। সে ক্ষেত্রে অবশ্য সোমবার বার্নলির বিপক্ষে হারতে হবে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির।

তিন দশক পর লিগ শিরোপার অপেক্ষায় থাকা লিভারপুলের পয়েন্ট ৩০ ম্যাচে ৮৩। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৬০। এভারটন ৩০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আছে ১২তম স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত