সড়কে প্রাণ গেল ৪ জনের

আপডেট : ২২ জুন ২০২০, ০৬:৩৯ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের সংঘর্ষ এড়াতে গিয়ে বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটিয়ার বাটিখাইন গ্রামের হুমায়রা মাহমুদ (৩২) ও বোয়ালখালীর গোমদ-ী গ্রামের আবদুল হালিম (৪২)। এছাড়া গত শনিবার রাতে ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান চাপায় আশরাফুল ইসলাম (২৫) ও জাকির হোসেন (২৬) নামে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পটিয়া থেকে শহরের দিকে যাচ্ছিল মান্নান এক্সপ্রেস নামে ওই যাত্রীবাহী বাস। পথে কর্ণফুলীর শিকলবাহা কলেজ বাজার এলাকায় উল্টোপথে আসা বালুবাহী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করে বাসটি। এতে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। কর্ণফুলী থানার এসআই জাহিদুর রহমান জানান, দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় পিকআপটি আটক করা যায়নি। লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহের ঘটনায় স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে তিন যুবক উপজেলার মাস্টারবাড়ীর দিকে যাচ্ছিল। পথে হাজীর বাজার এলাকায় ডিমওয়ার্ল্ড পার্কের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উপজেলার কাইচান গ্রামের আশরাফুল ইসলাম ও রাজৈ গ্রামের জাকির হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। ভরাডোবা হাইওয়ে থানার এসআই আশরাফ জানান, দুর্ঘটনার খবরে ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে পুলিশ। কাভার্ডভ্যানটি গাজীপুর মেট্রোপুলিশ আট করেছে।       

×
সর্বশেষ সর্বাধিক পঠিত