সিনিয়র সচিব হলেন কবির বিন আনোয়ার

আপডেট : ২৩ জুন ২০২০, ০৬:২৪ এএম

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারকে সিনিয়র সচিব করা হয়েছ। তিনি বিসিএস সপ্তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবদের পরেই সিনিয়র সচিবদের অবস্থান। ২০১২ সালে সিনিয়র সচিবের পদ চালু করে সরকার। কবির বিন আনোয়ারকে নিয়ে জনপ্রশাসনে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত