এমএলএমে ‘ক্ষতিকর ওষুধ’ বিক্রি ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৩ জুন ২০২০, ০৬:২৭ এএম

চট্টগ্রামে মাল্টি লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) মাধ্যমে ক্ষতিকর ওষুধ বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরীর মুরাদপুর এলাকার আইকন টাওয়ারে ‘এক্সিলেন্ড ওয়ার্ল্ড’ নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ দ- দেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ ও কসমেটিকস পণ্য বিক্রি করে আসছিল ওই প্রতিষ্ঠান। যা মানবদেহের জন্য বিপজ্জনক। প্রতিষ্ঠানটির কোনো ব্যবসায়িক লাইসেন্সও নেই। একজন ক্রেতাকে ৭ হাজার টাকার ওষুধ কিনে সদস্য হতে হয়। তারপর ওই সদস্যের মাধ্যমে নতুন কেউ যোগ দিলে তাকে ৫০০ টাকা কমিশন দেওয়া হয়। এভাবেই সাইক্লিং পদ্ধতিতে ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান জানান, ওষুধগুলোর কোনো রেজিস্ট্রেশন এবং এসব ওষুধের সরকারি কোনো অনুমোদনও নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত