করোনা মহামারীর মধ্যে বাসা থেকে কর্মীরা যেন অফিসের কাজ করতে পারেন সে জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম-ভার্চুয়াল সলিউশন’ সফটওয়্যার চালু করল পদ্মা ব্যাংক লিমিটেড। করোনা মহামারীতে সামাজিক দূরত্ব এবং শাখাগুলোয় নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্য নিয়ে পদ্মা ব্যাংক তাদের ৩০০ কর্মকর্তাকে বাসা থেকে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে। ব্যাংকের আইসিটি বিভাগ একটি অত্যাধুনিক ও নিরাপদ সফটওয়্যার তৈরি করেছে, যা দিয়ে ঘরে বসেই কর্মকর্তারা গ্রাহকদের অ্যাকাউন্ট খোলা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং চেক, আরটিজিএস, বিএফটিএন প্রসেস ছাড়াও ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন। গত রবিবার পদ্মা ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে সফটওয়্যারটি উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন ও বিজনেস হেড জাবেদ আমিন। বিজ্ঞপ্তি
×
