বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানের বড় বোন ও ক্রিকেটার তামিম ইকবালের ফুফু সাজলা আলী (৫৫) মঙ্গলবার ভোর ৫টায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন সাজলা আলী। এরই মধ্যে কয়েক দিন আগে পা কেটে ফেলায় অবস্থা আরও জটিল আকার ধারণ করে। বারডেমে চিকিৎসাধীন অবস্থায়ই মারা যান তিনি। মরহুমা ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী ছাড়াও দুই ছেলেসন্তান রেখে গেছেন। করোনায় আক্রান্ত খান পরিবারে সাজেদা আলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
করোনাভাইরাসের কারণে চট্টগ্রামে থাকায় আকরাম খান বোনের জানাজায় অংশ নিতে পারেননি। তবে সবার কাছে বোনের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন।
আকরাম নিজে সুস্থ আছেন। তবে তার ভাতিজা নাফিস ইকবাল সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নাফিস-তামিমের মা ও নাফিজের পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত। তবে তারা সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে।
