করোনায় আইনজীবী ইদ্রিসুর রহমান মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২০, ০৬:৪৫ এএম

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মো. ইদ্রিসুর রহমান (৬৪) (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার ভোর ৪টায় রাজধানীর বেসরকারি আজগর আলী মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ জুন ওই হাসপাতালে তিনি ভর্তি হন। ইদ্রিসুর রহমানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত