মার্কেন্টাইল ব্যাংকের ১৬% লভ্যাংশ অনুমোদন

আপডেট : ২৫ জুন ২০২০, ০৭:৫৩ এএম

মার্কেন্টাইল ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল মাধ্যমে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় গত হিসাববছরের জন্য ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান মোরশেদ আলম।

অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা, পরিচালক এ এস এম ফিরোজ আলম, মো. আবদুল হান্নান, এম আমানউল্লাহ, মোশাররফ হোসেন, এম এ খান বেলাল, ড. মো. হামিদ উল্লাহ্ ভূঁঞা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত