পিরোজপুরের ভান্ডারিয়া জেলা পরিষদ মার্কেটে শুরু হয়েছে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা। বিজ্ঞপ্তি
×
