বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর প্রথমে জানতেই পারেননি তার বাবা কে কে সিং। টিভি দেখে জানতে পারেন, তার ছেলে আর নেই।
ছেলের মৃত্যুর খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন কে কে সিং। এরপর পাটনা থেকে মুম্বাইতে নিয়ে যাওয়া হয় তাকে। সুশান্তের শেষকৃত্যের পর অস্থি বহন করে নিয়ে এসে গঙ্গায় ভাসিয়ে চির বিদায় দেন ছেলেকে।
তবে সুশান্তের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায় প্রয়াত অভিনেতার বাবাকে।
জি নিউজ জানায়, সম্প্রতি সুশান্তের জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয় তার পাটনার বাড়িতে। ছেলের ছবি পাশে বসে কাজ সম্পন্ন করেন কে কে সিং।
সুশান্তের বাবার সেই ছবি দেখে চোখে আবেগি হয়ে পড়েন অনেক নেটিজেন। ছেলের মৃত্যুশোক কীভাবে সহ্য করবেন ওই বয়স্ক ব্যক্তি, তা নিয়ে আলোচনা শুরু হয়। পাশাপাশি সুশান্তের আত্মা যাতে শান্তি পায়, সেই প্রার্থনাও করেন নেটিজেনরা।
এদিকে সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে ঠিকভাবে হয়, তার জন্য জনমত গড়ে তোলার কাজ শুরু করেছেন অভিনেতা শেখর সুমন। সুশান্তের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, সেই দাবি জানিয়েই ক্যাম্পেইন শুরু করেছেন তিনি।
