ডিএমপির ৭২ এডিসি বদলি

আপডেট : ২৬ জুন ২০২০, ০৬:৫৪ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৭২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

সম্প্রতি ডিএমপিতে এসপি পদমর্যাদার ১৫টি নতুন পদ সৃষ্টি করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমÑ এই চার বিভাগকে বর্তমানে আটটি বিভাগ করা হয়। একইভাবে ট্রাফিকের চারটি বিভাগকে আটটি করা হয়। কাউন্টার টেররিজম ইউনিটে এসপি পদমর্যাদার নতুন তিনটি পদ সৃষ্টি করা হয়। কাউন্টার টেররিজমে সুপ্রিম ও স্পেশাল কোর্ট বিভাগ, সচিবালয় নিরাপত্তা বিভাগ ও আইসিটি বিভাগ নামে নতুন বিভাগও করা হয়। এছাড়া ডিএমপি সদর দপ্তরের স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে ভাগ করে ‘স্টেট’ ও ‘ডেভেলপমেন্ট’ নামে দুটি করা হয়।

গত ২০ জুন নতুন সৃষ্ট পদসহ অন্যান্য পদে ২৮ উপপুলিশ কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়। এসব কর্মকর্তার বেশিরভাগই ‘সুপার নিউমারারি’ হিসেবে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেও দীর্ঘদিন এডিসি পদমর্যাদায় বহাল ছিলেন। পদায়নের ফলে ফাঁকা হওয়া ও অন্যান্য পদে ৭২ এডিসিকে গতকাল বদলি করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত